1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ ভিউ
দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি

দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক: তানজিমুল হুদা, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের মধ্যে রয়েছে ৪৭ বোতল ‘ম্যানশন হাউজ’ ও ২৪ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের ভারতীয় মদ। উদ্ধারকৃত এসব মদ পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এসব তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে মদগুলো জব্দ করা হয়।

৩১ বিজিবির অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলুয়াপাড়া বিওপি’র আট সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মদ নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com