1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজীপুর শিমুলতলী মেলায় ডুয়েট ছাত্রকে মারধরে উত্তেজনা — শিক্ষার্থীদের ভাঙচুরের অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজীপুর শিমুলতলী মেলায় ডুয়েট ছাত্রকে মারধরে উত্তেজনা — শিক্ষার্থীদের ভাঙচুরের অভিযোগ

  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৭ ভিউ
গাজীপুর শিমুলতলী মেলায় ডুয়েট ছাত্রকে মারধরে উত্তেজনা — শিক্ষার্থীদের ভাঙচুরের অভিযোগ

গাজীপুর শিমুলতলী মেলায় ডুয়েট ছাত্রকে মারধরে উত্তেজনা — শিক্ষার্থীদের ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় শনিবার (২২ নভেম্বর) রাতে এক ডুয়েট শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চায়ের দোকানে অতিরিক্ত মূল্য নেওয়ার প্রতিবাদ থেকে শুরু হওয়া ছোট একটি বাকবিতণ্ডা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৫ টাকার চা ১০ টাকায় বিক্রি করায় ডুয়েট শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে মেলার কিছু কর্তৃপক্ষ ও দোকানদারের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এক ডুয়েট শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর কিছুক্ষণ বিরতি দিয়ে উত্তেজিত শিক্ষার্থীরা মেলায় ফিরে এসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মেলার অফিস, লটারি প্যান্ডেল, টিকিট কাউন্টারসহ একাধিক স্থাপনায় ক্ষতি হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা দাবি করেছেন, মেলাটির কোনো প্রশাসনিক অনুমোদন নেই। লটারি ও জুয়ার নামে প্রতারণাসহ নানা অনৈতিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগ আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে একটি লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর মেলায় একটি নাগরদোলা হেলে পড়ে ৫ জন আহত হন, যা মেলার নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করে।

ডুয়েট শিক্ষার্থীরা দাবি করছেন, তারা শুধু মেলার বিশৃঙ্খলা ও অনিয়মের প্রতিবাদে কথা বলছিলেন। তাদের ওপর হামলা বৃহত্তর সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

অন্যদিকে, মেলার বৈধতা, নিরাপত্তা ব্যবস্থা ও অনিয়মের অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদি অনুমতি ও আইনগত কাঠামো লঙ্ঘন করে মেলা পরিচালনা হয়ে থাকে, তবে এটি সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ প্রতারণার ক্ষেত্র তৈরি করে—মত স্থানীয় সচেতন মহলের।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com