
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
হাকিমপুর উপজেলায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর পরিচালনায় এবং উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার বাংলাহিলি পাইলট স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান তাজ, উপদেষ্টা সদস্য ও বাংলাহিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, কোর্স লিডার মাহিদুল ইসলাম, উডব্যাজার (প্রশিক্ষক) আব্দুল মোত্তালেব, আনোয়ারুল হক টুকু, কাওসার পারভীন লিপি, নওশাদ আলী, উম্মে কুলসুম, সোহাগ চৌধুরী, একেএম বেনজির হক ও অ্যাডভান্স সম্পূর্ণকারী প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, তিন দিনব্যাপী এই কোর্সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ক্ষুদে স্কাউট অংশগ্রহণ করছে। প্রশিক্ষণকালীন তারা রাত্রিযাপনসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও অধিবেশনে অংশ নেবে। আগামী ২২ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্সের কার্যক্রম শেষ হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।