
গাইবান্ধায় শিক্ষিকার সঙ্গে শিক্ষকের পরকীয়া উদযাপনে স্থানীয়দের হাতে আটক
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর ফকিরপাড়া গ্রামে পরকীয়ায় নিশি রাত্রি উদযাপনকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জামালপুর মজিদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান সুমন এবং পশ্চিম কেশালীডাঙ্গা কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কামনুর নাহার সুলতানা।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সুমন রাত ১৮ নভেম্বর আনুমানিক ৮টার সময় শিক্ষিকার বাড়িতে মোটরসাইকেল নিয়ে কয়েকবার যাতায়াত করেন এবং গোপনে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় যুবকরা বিষয়টি সন্দেহজনক মনে করে নজরদারি করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিদের সহযোগিতায় উপস্থিত জনতা শিক্ষক সুমনকে আটক করেন।
ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান এ.আর.এম. মাহফুজার রহমান রাশেদ গ্রাম পুলিশকে ঘটানাস্থলে পাঠিয়ে পাহারা রাখেন। পুলিশ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় তাঁদের থানায় নিয়ে আসে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।