1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শিক্ষা নগরী ও শিল্প বাণিজ্যিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার নীলফামারীতে — এ এইচ এম সাইফুল্লাহ রুবেল - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শিক্ষা নগরী ও শিল্প বাণিজ্যিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার নীলফামারীতে — এ এইচ এম সাইফুল্লাহ রুবেল

  • আপডেটের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ
শিক্ষা নগরী ও শিল্প বাণিজ্যিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার নীলফামারীতে — এ এইচ এম সাইফুল্লাহ রুবেল

শিক্ষা নগরী ও শিল্প বাণিজ্যিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার নীলফামারীতে — এ এইচ এম সাইফুল্লাহ রুবেল

প্রতিবেদক: মোঃ ওমর ফারুক সাবু, নীলফামারী প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ইটাখোলা ইউনিয়নে এক উঠান বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী–২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এসময় জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন,
“অনেকেই অনেক সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, আমি কাজ করে দেখাতে চাই। জনগণের মূল্যবান ভোটে যদি বিজয়ী হতে পারি, তবে নীলফামারী জেলাকে স্মার্ট জেলা, শিক্ষা নগরীশিল্প–বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলবো, যাতে পুরো দেশ এক নামে নীলফামারীকে চেনে।”

এছাড়া তিনি জানান, নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে হটলাইন সেবা চালু করা হয়েছে, যেখানে ফোন করলেই দলীয়ভাবে যেকোনো প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হবে।

সমাবেশে তিনি উপস্থিত মা–বোন ও ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,
“অজুহাত বা বিভ্রান্তিতে কান না দিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিন।”

ইটাখোলা ইউনিয়নের জনগণের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, নীলফামারীকে নতুনভাবে পরিচিত করতে উন্নয়ন, শিক্ষা ও শিল্পায়নে কাজ করার অঙ্গীকার তার।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com