1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ধানমন্ডি ৩২ থেকে আটক স্কুলশিক্ষার্থী নির্জন খান গাজীপুরের শ্রীপুরের ছাত্র - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ধানমন্ডি ৩২ থেকে আটক স্কুলশিক্ষার্থী নির্জন খান গাজীপুরের শ্রীপুরের ছাত্র

  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৩ ভিউ
ধানমন্ডি ৩২ থেকে আটক স্কুলশিক্ষার্থী নির্জন খান গাজীপুরের শ্রীপুরের ছাত্র

ধানমন্ডি ৩২ থেকে আটক স্কুলশিক্ষার্থী নির্জন খান গাজীপুরের শ্রীপুরের ছাত্র

স্টাফ রিপোর্টার: মোঃ ফরিদ হোসেন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে থেকে আটক হওয়া স্কুলশিক্ষার্থী নির্জন খানের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈয়না বাজার এলাকার এইচ এ কে একাডেমি–র নবম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্জনের বাবা মেহেদি জনি খান। পরিবারের আসল বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিল গ্রামে, যা সিডিস্টুর বাজারের নিকটে অবস্থিত। নির্জনের দাদা ভালুকা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন বলেও জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষার্থী নির্জন খানকে আটকের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করার কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ঘটনার স্বচ্ছ তদন্ত ও দ্রুত সত্য প্রকাশের দাবি জানিয়েছেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com