1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বিএনপি সবসময় গরীব-দুস্থ মানুষের পাশে থাকে — ডা. জাহিদ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বিএনপি সবসময় গরীব-দুস্থ মানুষের পাশে থাকে — ডা. জাহিদ

  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ ভিউ
বিএনপি সবসময় গরীব-দুস্থ মানুষের পাশে থাকে — ডা. জাহিদ

বিএনপি সবসময় গরীব-দুস্থ মানুষের পাশে থাকে — ডা. জাহিদ

প্রতিবেদক: হিলি প্রতিনিধি সাদ্দাম হোসেন নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সবসময় সমাজের গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে। কথায় নয়, কাজে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল—এমন মন্তব্য করে দিনাজপুর–৬ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন,
“সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবার লক্ষ্যেই আজকের এই আয়োজন। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে মানুষ সন্তুষ্ট।”

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডা. জাহিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

চিকিৎসা নিতে আসা মানুষের সন্তুষ্টি

চিকিৎসা নিতে আসা কহিনুর বেগম ও জয়নাল আবেদীন লিটন জানান,
“সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়। আমি গাইনি ডাক্তার দেখালাম—ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই খুশি। আয়োজক ডা. জাহিদের জন্য দোয়া করি এবং বিএনপির জন্যও দোয়া করি।”

আরেকজন বলেন,
“মায়ের চোখের ডাক্তার দেখালাম—ফ্রি চিকিৎসা ও ঔষধ পেয়ে খুবই খুশি। অন্য জায়গায় গেলে শুধু পরামর্শ ফি-ই ৫০০ টাকা, ঔষধ তো আছেই।”

বিএনপি মানুষের দল — ডা. এজেডএম জাহিদ

ডা. জাহিদ আরও বলেন,
“শহীদ জিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া সারা দেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন।
আগামী কিছু দিনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে—ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন।
বিএনপি দেশের মানুষের দল—ইতিহাসই প্রমাণ করে, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, কখনো ভয় পায় না বা আত্মসমর্পণ করে না।”

চার উপজেলায় লাখাধিক মানুষের চিকিৎসাসেবা

তিনি জানান, প্রথম ধাপে চার উপজেলায় লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে তিনি বিরামপুর ও নবাবগঞ্জেও ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষধ বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক চার উপজেলায় এ চিকিৎসাসেবা দিচ্ছেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com