
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গাজীপুরের সোহাগের
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন (গাজীপুর)
ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দিনদিন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। আজ শনিবার (০৮ নভেম্বর ২০২৫) সকালে মহাসড়কের গাজীপুর অংশে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাওরাইদ গ্রামের সোহাগ।
নিহত সোহাগ (বড় ছেলে, গফুর মোক্তার) গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়, এতে গুরুতর আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা জানান,
“আমরা একজন পরিশ্রমী, ভদ্র, হাসিখুশি মানুষকে হারালাম। এ ক্ষতি অপূরণীয়।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে গতিসীমা অমান্য ও বেপরোয়া বাস/ট্রাক চালনা দুর্ঘটনার মূল কারণ। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
সোহাগের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।