1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ ভিউ
সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৬ বছর বয়সি এক বৃদ্ধা নারীকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে আটক হন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক এবং দুই সন্তানের জনক।

এর আগে, ১৯ অক্টোবর দুপুরে আলীনগর গ্রামের একটি ফাঁকা মাঠে ছাগল আনতে গেলে ওই বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় আইয়ুব। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, আইনের সর্বোচ্চ প্রক্রিয়ার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com