
প্রতিনিধিঃ সাদ্দাম হোসেন নয়ন, হাকিমপুর (দিনাজপুর)
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৭২৭ জন দুস্থ গ্রামীণ নারীর মাঝে অক্টোবর মাসের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সারাদিনব্যাপী বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউপি সচিব, সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, আক্তার হোসেন বাবু, মহিলা সদস্য বুলবুলি খাতুনসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
চাল গ্রহণ করতে আসা এক নারী উপকারভোগী জানান,
“আমরা গরীব মানুষ, স্বামীর আয়ে সংসার চলে কষ্টে। সরকারের এই চাল পেয়ে আমরা অনেক খুশি।”
ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন বলেন,
“বর্তমান সরকারের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আমাদের ইউনিয়নের ৭২৭ জন নারী উপকারভোগী রয়েছেন। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের পরামর্শে সারাদিনব্যাপী সুন্দর ও সুষ্ঠু পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅