
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) দুপুরে গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সদরের সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, সহকারী নকল নবীশ, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সদস্য আব্দুস সামাদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ।
বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ নাবীব আফতাব।
এছাড়া উপস্থিত ছিলেন শহর বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ আলম (বাবু মুন্সি), সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাব (কাচারী বাজার) সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকল নবীশ, জেলার সাত উপজেলার দলিল লেখকগণসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিকের নেতৃত্ব ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, তাঁর নির্বাচিত হওয়ায় গাইবান্ধা জেলার সম্মান বৃদ্ধি পেয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅