1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট

  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ ভিউ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান,

“আগুনের খবর পেয়ে আমাদের ২৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে ৯টি ইউনিট কাজ শুরু করেছে। এখনো সব ইউনিট পৌঁছায়নি।”

তিনি আরও বলেন,

“প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় বিমানবন্দরের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

এদিকে ঘটনাস্থল থেকে জানা গেছে, ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের উৎস শনাক্তে কাজ করছেন। স্থানীয় সময় বিকেল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com