1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব সেবা বন্ধ — টেকনিশিয়ান সংকটে ভোগান্তিতে রোগীরা - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব সেবা বন্ধ — টেকনিশিয়ান সংকটে ভোগান্তিতে রোগীরা

  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮২ ভিউ
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব সেবা বন্ধ — টেকনিশিয়ান সংকটে ভোগান্তিতে রোগীরা

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব সেবা বন্ধ — টেকনিশিয়ান সংকটে ভোগান্তিতে রোগীরা

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ল্যাব টেকনিশিয়ান না থাকায় প্রায় দুই মাস ধরে ল্যাবের সেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেটিও ব্যবহার করা যাচ্ছে না। তাছাড়া মেডিসিন অফিসারের পদ শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। তারা দেখেন, হাসপাতালের টয়লেটগুলো নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে আছে, যা রোগী ও স্বজনদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এক্স-রে ও ল্যাব সেবা বন্ধ থাকায় রোগীদের যেতে হচ্ছে জেলা শহরে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন—
জেলা সংসদের সিনিয়র সংগঠক সাবির আহমেদ, সংগঠক ময়নুল ইসলাম, তাহিরপুরের সোহান গাজী, জুসেফ মিয়া, সোহান আহমেদ প্রমুখ।

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ সিয়াব বলেন,

“আমরা নৌ-অ্যাম্বুলেন্স চালু ও শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে যে বিষয়গুলো দ্রুত সমাধান করা হবে।”

এ বিষয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন,

“পুরাতন ভবন হওয়ার কারণে টয়লেটগুলো অচল হয়ে গেছে, তবে নতুন ভবনে রোগীরা টয়লেট ব্যবহার করছেন। শূন্যপদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। খুব শিগগিরই ল্যাব ও এক্স-রে বিভাগ চালু করা হবে।”

এদিকে জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন জানান,

“জেলার চার উপজেলায় নৌ-অ্যাম্বুলেন্স চালুর জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।”

স্থানীয়রা দ্রুত ল্যাব, এক্স-রে ও মেডিসিন সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com