
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার-শ্রীমঙ্গল
একটা মোবাইল ফোনের জন্য মুহূর্তে ঝরে গেল ৪ তরতাজা প্রাণ! এমন মর্মান্তিক ঘটনা যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে। নিহত চারজনই চা শ্রমিক পরিবারের সন্তান।
জানা যায়, বুধবার সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে রানা নায়েক (১৭) গর্তে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং আর উঠতে পারেননি।
তারপর একে একে বন্ধু শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) উদ্ধার করতে গিয়ে একই পরিণতির শিকার হন। ধারণা করা হচ্ছে, টয়লেটের গর্তে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় পুরো এলাকায় নাম নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের চোখে জল, কেউ বিশ্বাস করতে পারছেন না এক মুহূর্তে চারটি প্রাণ নিভে যাওয়ার এই ভয়াবহ দৃশ্য।
এলাকাবাসী বলেন,
“এমন হৃদয়বিদারক দৃশ্য জীবনে দেখিনি। একটা ফোন তুলতে গিয়ে চারটি তরুণ প্রাণ ঝরে গেল। এ যেন মৃত্যুর ভয়ানক শিক্ষা।”
জনসচেতনতার জন্য স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সবাইকে যেকোনো সেপটিক ট্যাংক, পরিত্যক্ত গর্ত বা টয়লেটের ভেতরে প্রবেশের আগে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন করুণ ঘটনা আর না ঘটে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅