1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গোবিন্দগঞ্জে ২ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গোবিন্দগঞ্জে ২ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ ভিউ
গোবিন্দগঞ্জে ২ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গোবিন্দগঞ্জে ২ হাজার ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার রাজাবিরাট দশলাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক বাবু মিয়া শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাসিন্দা হারুনুর রশীদের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় বাবু মিয়াকে আটক করে তার বসতবাড়িতে তল্লাশি চালানো হলে ২ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে আটক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানের সময় পুলিশও সঙ্গে ছিল। আটক বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com