1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কুমিল্লা মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কুমিল্লা মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ ভিউ
কুমিল্লা মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ, থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, ইসলামি আন্দোলনের আমির মাওলানা নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু ইউসুফ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা, বিদ্যুৎ, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com