1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
- সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ ভিউ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চকরিয়ায়

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চকরিয়ায়

প্রতিবেদক: মোঃ আলমগীর, চকরিয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্স প্রাঙ্গণে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়ছারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব এনামুল হক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন বিএনপির নেতা অধ্যক্ষ এম এ মঞ্জুর, সাইফুল ইসলাম সাবু, এম গিয়াস উদ্দিন, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম ভুট্টো, আরিফুর রহমান মানিক, কুতুব উদ্দিন কুতুব, সাংবাদিক ওমর আলী, আকতার ফারুক খোকন, মাহাবুব আলম মাহবু, মাহমুদুল করিম প্রমুখ।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি থানার রাস্তার মাথা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরের পেট্রোলপাম্প এলাকায় গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেশের সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন, জনগণের অধিকার ও ভোটাধিকার সংরক্ষণে বিএনপির ভূমিকা তুলে ধরা হয়। নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।

এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com