1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মাগুরার বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মাগুরার বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম

  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ ভিউ
মাগুরার বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম

মাগুরার বিনোদপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম

প্রতিবেদক : আব্দুল মান্নান, মাগুরা প্রতিনিধি

মাগুরার বিনোদপুর বাজারে ব্যবসায়ী মৃদুল কুমার সাহা পিন্টু দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক ৯:৩০ মিনিটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাড়ি ফেরার পথে চৌরাস্তা বেকারির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তিনি “বাঁচাও-বাঁচাও” চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

হামলার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com