1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পাইকগাছায় শিশু চোর চক্রের হাতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার, আটক ৪ - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পাইকগাছায় শিশু চোর চক্রের হাতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার, আটক ৪

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০১ ভিউ
পাইকগাছায় শিশু চোর চক্রের হাতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার, আটক ৪

পাইকগাছায় শিশু চোর চক্রের হাতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার, আটক ৪

প্রতিবেদক: মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় শিশু চোর চক্রের কবলে পড়ে প্রতিনিয়ত চুরি হচ্ছিল বাইসাইকেল। অবশেষে থানা পুলিশ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা এবং সিসি ক্যামেরার সূত্র ধরে এক শিশু চোরের স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হলো মোট ৯টি চোরাই বাইসাইকেল। এ ঘটনায় শিশু চোরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া শিশু চোর জাওয়াদ (১৪) পৌরসভার ৫নং ওয়ার্ডের হেলালের ছেলে। পুলিশ জানায়, সোমবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাওয়াদকে শনাক্ত করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসপাতাল রোডের ভাঙাড়ি ব্যবসায়ী স্বজল দাশের দোকান থেকে ৫টি সাইকেল উদ্ধার করা হয়। এরপর স্বজলের অন্য সহযোগীর কাছ থেকে আরও ২টি, পরে আরও ১টি এবং পাশ্ববর্তী দোকানের মালিকের কাছ থেকে আরও ১টি— মোট ৯টি সাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান বলেন—
“উদ্ধারকৃত সাইকেলের মধ্যে আমার ছেলের ১টি, এএসআই গোপাল চন্দ্র সাহার ছেলে গৌর সাহার ১টি, টিপু সাহেবের ১টি এবং মামলার এজাহারকারীর ১টি রয়েছে। প্রায় সবগুলোই নতুন সাইকেল। চোর জাওয়াদ এসব সাইকেল খুব কম দামে ভাঙাড়ির দোকানে বিক্রি করত।”

পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম রেজা জানান, “জাওয়াদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একে একে সব সাইকেল উদ্ধার করা হয়েছে। চোর এবং ক্রেতাদের আটক করে থানায় আনা হয়েছে।”

থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন—
“চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের সাথে আরও যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিদিনই বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছিল, এবার অন্তত চোরাই চক্রের কিছুটা ভেতরের তথ্য বের হয়ে এসেছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com