
মাইনুদ্দিনের দুর্নীতিতে জিম্মি সাধারণ মানুষ — দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি
✍️ প্রতিবেদক : আলম চৌধুরী স্টাফ রিপোর্টার।
মনোহরগঞ্জে সরকারি দায়িত্বে থাকা মাইনুদ্দিনের দুর্নীতি ও প্রভাবশালীতার কারণে আবারও সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মাইনুদ্দিন প্রকাশ্যে গর্ব করে বলে বেড়াচ্ছে— “আমাকে এখান থেকে সরানোর মত কারো ক্ষমতা নাই, আমার হাত উপর মহল পর্যন্ত লম্বা।” তার এই দাপটের কাছে সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।
দৈনিক সত্যকণ্ঠের সাংবাদিক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, গত রবিবার চাকরিতে বহাল হওয়ার পর থেকেই মাইনুদ্দিন নতুন করে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়ম শুরু করেছে। অভিযোগ রয়েছে, টাকা ছাড়া তিনি কোনো কাজই করেন না। ফলে সাধারণ মানুষ সেবার পরিবর্তে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বলেন, মাইনুদ্দিনের দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”