1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজীপুরে দেশসেরা ব্যবস্থাপক হলেন রূপালী ব্যাংকের শামীম হোসাইন - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজীপুরে দেশসেরা ব্যবস্থাপক হলেন রূপালী ব্যাংকের শামীম হোসাইন

  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪১ ভিউ
দেশসেরা ব্যবস্থাপক পুরস্কার গ্রহণ করছেন রূপালী ব্যাংক পিএলসি’র বাশাইর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসাইন।

গাজীপুরে দেশসেরা ব্যবস্থাপক হলেন রূপালী ব্যাংকের শামীম হোসাইন

প্রতিবেদক: মোহাম্মদ শামীম হোসাইন প্রতিনিধি

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাশাইর বাজার শাখার রূপালী ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসাইন ২০২৪ সালের ব্যবসায়িক সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “দেশসেরা ব্যবস্থাপক পুরস্কার” অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে বাশাইর বাজার শাখা দেশব্যাপী মূল্যায়নে চতুর্থ স্থান অধিকার করে নজির স্থাপন করেছে।

পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ শামীম হোসাইন বলেন,
“আলহামদুলিল্লাহ। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত নয়; বরং রূপালী ব্যাংক পিএলসি, বাশাইর বাজার শাখার সমগ্র কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার অনন্য স্বীকৃতি।”

তিনি আরও বলেন,
“সবার দোয়া ও ভালোবাসায় মান্যবর ব্যবস্থাপনা পরিচালক স্যারের হাত থেকে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এ মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আমি আন্তরিকভাবে রূপালী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

এই অর্জনে স্থানীয় জনগণ ও ব্যাংক সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মোহাম্মদ শামীম হোসেনের দক্ষ নেতৃত্বে বাশাইর বাজার শাখা ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com