
৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করেছে বিজিবি
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, মাটিরাবন মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি এলাকা থেকে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক করে।
জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”