
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট
প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা-রূপসা প্রতিনিধি
খুলনা জেলার রূপসা উপজেলায় পুলিশ ফাঁড়ির সন্নিকটে অবস্থিত কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার পর স্থানীয়রা ব্যাংকের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। পরে ব্যাংক কর্মকর্তারা এসে দেখেন, ব্যাংকের পাঁচটি তালা ভেঙে লকার থেকে ১৬ লাখ টাকা লুট করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “আমাদের লকার থেকে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। তবে এর কারণে সাধারণ গ্রাহকদের কোনো ধরনের হয়রানি হতে হবে না। রবিবার সকাল থেকেই যথারীতি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে।”
পুলিশ জানায়, ঘটনাটি সুনির্দিষ্টভাবে কখন ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। পাশাপাশি ব্যাংকের দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”