1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
রূপসায় নির্বাচনী দায়িত্বশীল বৈঠকে ঐক্যের বার্তা দিলেন জামায়াত নেতারা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

রূপসায় নির্বাচনী দায়িত্বশীল বৈঠকে ঐক্যের বার্তা দিলেন জামায়াত নেতারা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৩ ভিউ
রূপসায় নির্বাচনী দায়িত্বশীল বৈঠকে ঐক্যের বার্তা দিলেন জামায়াত নেতারা

রূপসায় নির্বাচনী দায়িত্বশীল বৈঠকে ঐক্যের বার্তা দিলেন জামায়াত নেতারা

প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা-রূপসা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার থানার মোড়স্থ ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর আসাদুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল। বক্তব্য রাখেন বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান, উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, পেশাজীবী বিভাগের সভাপতি মনিরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার গাজী এবং যুব বিভাগের সভাপতি মো. শাফিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন তিলক ওয়ার্ড সভাপতি মাওলানা নিয়ামত আলী, দক্ষিণ খাজা ডাঙ্গা ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল গফফার, উত্তর খাতাডাঙ্গা ওয়ার্ড সভাপতি হাফেজ হারুন অর রশিদ, পাথরঘাটা ওয়ার্ড সভাপতি মইনুদ্দিন, গেলাতলা গোয়ালবাথান ওয়ার্ড সভাপতি তামিম বাদশা এবং জামায়াত নেতা মিরাজুল ইসলাম, মুন্সি মনিরুজ্জামান, আফজাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ, শুকুর গাজী প্রমুখ।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com