
ভোলাগঞ্জের সাদা পাথরে পাথর উত্তোলনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।
বুধবার দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ভোলাগঞ্জের সাদা পাথরে পাথর উত্তোলন ও প্রকৃতি-পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে “বিজ্ঞান আন্দোলন মঞ্চ” মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরামের জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সংহতি প্রকাশ করেন কাওয়াদিঘী হাওর আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব খছরু চৌধুরী, চারণের জেলা সংগঠক হৃদয় অধিকারী, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ দে এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”