
লক্ষ্মীপুরে হত্যাসহ ১৬ মামলার আসামি ‘কদু আলমগীর’ গ্রেপ্তার
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হত্যাসহ ১৬ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলমগীর ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের ইমাম উদ্দিন মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”