
✍️ প্রতিবেদক: মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের আত্মপ্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে সুনামগঞ্জে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগের দিন রাতেই সুনামগঞ্জ পৌঁছে সার্কিট হাউসে অবস্থান নেন। দুপুর ২টার দিকে সভামঞ্চে বক্তব্য রাখেন এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।
তিনি বক্তব্যে বলেন, “আমরা লক্ষ করছি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।”
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এনসিপির এই পথসভা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”