
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পাসের হার ৫৮.২২%
১১টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, ছেলেদের তুলনায় ভালো ফল মেয়েদের
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.২২ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ কম। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৮৫ শতাংশ। এবারও ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো, জিপিএ ৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, “এ বছর ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে ১১টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করায় ফল খারাপ হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”
তিনি আরও জানান, শহরের প্রতিষ্ঠানগুলোর ফল তুলনামূলক ভালো হলেও গ্রামীণ ও বন্যাকবলিত অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ফল খুবই খারাপ হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা চলছে।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে:
এ বছর এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছিল ১ লাখ ২ হাজার ১৬১ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন, পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন, আর জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।
🟢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ