1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
- সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

  • আপডেটের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৭ ভিউ
রূপসায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী'র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রূপসায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা প্রতিনিধি

রূপসা উপজেলায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ:) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা রোববার (১৭ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ খাজাডাঙ্গা হাতেমতলা ইউনিট শাখা, এবং স্থান হিসেবে ব্যবহৃত হয় আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণ।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমীর ডাঃ রেজাউল কবির খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান ও সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল

সভা টিএসবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি মাষ্টার মিরাজুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন টিএসবি ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার, দক্ষিণ খাজাডাঙ্গা ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম, ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ইমাম হোসেন, মাওলানা ইমান আলী গাজী, মাওলানা রেজাউল করিম, মনির হোসেন, হাফেজ মাওঃ আলামিন, আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com