
শাহজালাল র. কিশোর যুব কল্যাণ পরিষদের শাকিব রাজনগরে সেরা সংগঠক নির্বাচিত
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদের সভাপতি ও সংগঠক শাকিব আহমদকে উপজেলা পর্যায়ে সেরা সংগঠক নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজনগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদ কাছাড়ী (নিবন্ধন নং ৬৩/২০২৫) এর সভাপতি শাকিব আহমদকে তার সমাজসেবামূলক কাজ ও যুব প্রশিক্ষণে অনবদ্য ভূমিকার জন্য শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”