
দিরাই শহরে ফুটপাত দখল: জনদুর্ভোগে পথচারী ও অভিভাবকরা
🖋️ প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা | সত্যকণ্ঠ সংবাদ
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে ফুটপাত দখল এখন আর কোনো সাময়িক সমস্যা নয়, এটি রূপ নিয়েছে দীর্ঘমেয়াদি এক জনদুর্ভোগে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
দিরাই পৌর শহরের প্রধান সড়ক, থানা রোড, মধ্যবাজার এবং হাইস্কুল রোড এলাকার অধিকাংশ ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট ও হকারদের অস্থায়ী স্টল। এতে সাধারণ পথচারীরা বাধ্য হচ্ছেন মূল সড়কে চলাফেরা করতে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট ও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
জনসাধারণের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসী দ্রুত ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।