1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
- সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৮ ভিউ
ধর্মপাশায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, পিতা-পুত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি

 

ধর্মপাশায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, পিতা-পুত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন | প্রধান প্রতিবেদক, ধর্মপাশা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক পিতা ও তার পুত্র। গুরুতর আহত অবস্থায় দুজনই বর্তমানে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্প্রতি এলাকায় মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হন এবং একদল মাদকসেবী ও ব্যবসায়ীকে কঠোরভাবে শাসান। এর জেরে ঘটনার চারদিন পর, ১৪ জুলাই (সোমবার), দুপুরে ওই চক্রের সদস্যরা আতাউর রহমানকে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ রোডের মীর মুগদ্ধ চত্বরের পাশে একটি ওয়ার্কশপের সামনে ডেকে এনে উপর্যুপরি হামলা চালায়।

হামলার সময় আতাউরের ছেলে তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও হামলাকারীদের হাতে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী—

“মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।”

এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com