
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান নেতৃবৃন্দের
🖋️ মনিরুল ইসলাম, লালমাই–সদর দক্ষিণ প্রতিনিধি | সত্যকণ্ঠ সংবাদ
১২ জুলাই ২০২৫ ইং, রোববার বিকেল ৬টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলেমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির নেতা মনির হোসেন ডালিম এবং সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আবু হানিফ, সভাপতি স্বেচ্ছাসেবক দল বাগমারা উত্তর ইউনিয়ন শাখা, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সক্রিয় থাকার তাগিদ দেন।
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”