1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কুমিল্লা মনোহরগঞ্জে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কুমিল্লা মনোহরগঞ্জে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেটের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ ভিউ
📰 কুমিল্লা মনোহরগঞ্জে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কুমিল্লা মনোহরগঞ্জে মায়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। নিহত শিক্ষার্থীর নাম মহিন উদ্দিন (১২)। সে স্থানীয় হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মোবাইল ব্যবহার নিয়ে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে ফাঁস দেয় মহিন। পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মহিনের বাবা দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। মা নিলুপা বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মহিন পড়ালেখায় মনোযোগ না দিয়ে পাড়ার ছেলেদের সাথে মিশে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। ঘটনার দিন মোবাইল ব্যবহার নিয়ে মা তাকে বকাঝকা করলে সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়।

মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com