1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি

  • আপডেটের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৪ ভিউ
৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি

📰 ৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করেছেন সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪)। চলতি বছরের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে তাঁরা দুজনেই পেয়েছেন জিপিএ ৪.১১।

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও মাধ্যমিক স্তরের সনদ না থাকায় ছিল একধরনের অপূর্ণতা ও আক্ষেপ। তবে এবার অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তাঁরা ঘুচিয়েছেন সেই আক্ষেপ।

তাঁদের শিক্ষাজীবনের পুনঃসূচনা ঘটে নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে। সেখান থেকেই তাঁরা কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের অধীনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কুলিয়ারচরের গোবরিয়া গ্রামের সন্তান মুহাম্মদ কাইসার হামিদ এবং কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের মেয়ে রোকেয়া আক্তারের বিয়ে হয় ১৯৯৪ সালের ১৬ মার্চ। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। বড় মেয়ে মাস্টার্স পাস করেছেন, দ্বিতীয় মেয়ে অনার্স শেষ বর্ষে পড়ছেন, ছোট মেয়ে নার্সিংয়ে অধ্যয়নরত, আর দুই ছেলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এই দম্পতির অর্জন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। বয়স ও পারিপার্শ্বিকতা যাই হোক, শিক্ষা অর্জনে ইচ্ছাশক্তি ও প্রতিজ্ঞা থাকলে যে সাফল্য অর্জন সম্ভব — তাঁদের এই সাফল্য তার প্রমাণ।

🗞️ সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com