
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসবে এবং তারেক রহমানই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আবুল কালাম।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির রাষ্ট্রসংস্কারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনসম্পৃক্তকরণের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণের ভোটেই তারেক রহমান আগামীদিনের প্রধানমন্ত্রী হবেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় তিনি আরও বলেন, “একটি বিশেষ দল তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে। এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকতে হবে। ভোট আপনার পবিত্র আমানত, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এমন দলকে ভোট দিন, যারা উন্নয়ন করবে—শুধু ব্যক্তি নয়, জনগণের উন্নয়ন নিশ্চিত করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নতুন প্রজন্মের ভোটাররা মোট ভোটের ৩০%। তাদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে যায়, সেটাই আমাদের লক্ষ্য।”
বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল বাশার কিরণ, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, ইউসুফ হারুন পাটোয়ারী, আব্দুল মুনাফ চেয়ারম্যান প্রমুখ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাসেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, যুবদল নেতা আব্দুল ওয়াদুদ, এইচ এম বাবলু, সুমন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ অনেকে।
জনসভার পূর্বে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅