1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হাসপাতালে বন্ধুর ভাগ্নিকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ইমনের - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হাসপাতালে বন্ধুর ভাগ্নিকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ইমনের

  • আপডেটের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ ভিউ
হাসপাতালে বন্ধুর ভাগ্নিকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ইমনের

হাসপাতালে বন্ধুর ভাগ্নিকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ইমনের

প্রতিবেদক: লিটন, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরে সড়ক দুর্ঘটনায় আলী হামজা ওরফে ইমন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নড়াইল-গোবরা আঞ্চলিক সড়কের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আলী হামজা ওরফে ইমন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার গ্রামের উসমান মোল্যার ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ইমন ও তার বন্ধু আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে করে নড়াইল ফিরছিলেন। ধোপাখোলা মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে আঘাত করে। এতে ইমন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়। তবে পথে অবস্থার অবনতি হলে পুনরায় সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের বন্ধু আব্দুর রাজ্জাক জানান, তার ৭ বছর বয়সী ভাগ্নি সাজেদা গত ২০ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি ছিলেন। ইমন বুধবার ভাগ্নিকে দেখতে খুলনায় যান এবং বৃহস্পতিবার ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুই বন্ধু আহত হলেও ইমনকে আর বাঁচানো যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com