
‘হাওরাঞ্চলের মানুষ পিআর পদ্ধতি বোঝে না’ — জামালগঞ্জে আনিসুল হকের মন্তব্য
✍️ প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ, সুনামগঞ্জ
হাওরাঞ্চলের মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতি বোঝে না এবং বিএনপি’র ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের পূর্ণ রূপরেখা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক।
শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, “বিএনপি’র ৩১ দফা মানেই গণতন্ত্র, মানেই বাংলাদেশ। এই দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ। একটি মহল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচাল করতে চায়। তবে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। যথাসময়েই জাতীয় গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এসময় তিনি আরও বলেন, “আপনারা অনুমতি দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে আমি মনোনয়নপ্রত্যাশী।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল্লাহ আল আজিজ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”