1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সুন্দরবন ভ্রমণে বিদেশি নারী পর্যটকের মৃত্যু - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সুন্দরবন ভ্রমণে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

  • আপডেটের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ ভিউ
সুন্দরবন ভ্রমণে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

সুন্দরবন ভ্রমণে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি

সুন্দরবন ভ্রমণে এসে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। বনবিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থান করার সময় ওই পর্যটকের মৃত্যু হয়। নিহত পর্যটকের নাম কারমেল নইলিন (৫৭), তিনি আয়ারল্যান্ডের নাগরিক।

জানা যায়, খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। নৌ পুলিশ পর্যটকের মরদেহ উদ্ধার করে। তিনি স্বামীসহ আরও কিছু বিদেশি পর্যটকের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কচিখালী অভয়ারণ্য এলাকায় ভ্রমণে আসা এক কিশোর পর্যটক স্রোতের টানে ডুবে মারা যান।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, ‘‘স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারে ওই নারী পর্যটক। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com