1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ২ - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ২

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৩ ভিউ
সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ২

 

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ২
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, বাহাদুরপুর, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

  • আফসানা জাহান খুশি (১৯), শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার দেলোয়ার হোসেনের কন্যা।
  • স্নেহা চক্রবর্ত্তী (১৮), সদ্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে বাসায় ফিরছিলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তীর কন্যা।
  • শফিকুল ইসলাম (৫০), সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা।

আহতরা হলেন—

  • ঐশী রানী পাল (১৮), লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের কন্যা।
  • রশিদ আহমেদ, সিএনজি চালক, শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস (নম্বর: সিলেট ব-১১-০১১১) উল্টো লেনে (রং সাইডে) গিয়ে একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির ভেতরে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই অথবা হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান।

ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এছাড়াও স্থানীয়রা রাস্তা অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

বাসের যাত্রী ছোটন সূত্র দাস জানান, “আমি বাসের পেছনের সিটে ছিলাম। হঠাৎ দেখি বাস হোঁচট খেলো এবং সড়কের একপাশে উঠে গেল। চালক কিছু না বলেই গাড়ি দ্রুত চালাতে থাকে। পরে দিরাই সড়কমোড় পার হয়ে একটি গ্রামের পাশে থামিয়ে চালক ও হেল্পার পালিয়ে যায়।”

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই দুর্ঘটনায় পুরো সুনামগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com