
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কামরুল ইসলাম
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় এক পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী এক যুবক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
জানা যায়, উল্লাপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাওয়াক দক্ষিণপাড়ার বাসিন্দা মো: ইমনের পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে সোমবার বিকেলে প্রতিবেশী শিহাব মুখ চেপে ধরে বাড়ির বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর শিহাব শিশুটিকে ১০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখায় এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
সন্ধ্যায় শিশুটির বাবা মো: ইমন কারখানা থেকে বাড়ি ফিরলে শিশুটি বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং তাকে ধর্ষণের ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী শিশুটির মা মোছা: আতিয়া খাতুন। মামলা নং ৩০।
মামলার তদন্তকারী কর্মকর্তা মখলেছুর রহমান জানান, অভিযুক্ত শিহাবকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি। আশা করি দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
অভিযুক্ত শিহাবের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তার বাবার নাম মো: মন্টু, গ্রাম মেড়িভিটা, থানা বড়াইগ্রাম। সে তার নানার বাড়িতে থাকতো, যা শিশুটির বাড়ি থেকে মাত্র ২০০ ফুট দূরে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”