1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ ভিউ
শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক: রিপন কান্তি ধর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাতে এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিমের নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান চালান।

আটককৃতরা হলেন—
১। মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ।
২। মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার।

পলাতক আসামি— আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

তল্লাশিতে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা পরস্পরের যোগসাজশে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর আটককৃত দুজনসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com