1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে বদরগঞ্জে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে বদরগঞ্জে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেটের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ ভিউ
শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে বদরগঞ্জে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে বদরগঞ্জে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক: মোঃ ছামছুজ্জামান রিয়াদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের কালুপাড়া মহদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের অভিযোগে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের জমি ও সরকারি বরাদ্দের অর্থ নিয়ে অনিয়ম, আত্মসাৎ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া বিদ্যালয়ের একাধিক শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ের নামে থাকা জমি নিজের আস্থাভাজন ব্যক্তিদের কাছে লিজ দেন এবং সরকারি বরাদ্দের অর্থের সঠিক হিসাব প্রদান না করে আত্মসাৎ করেন। নিজের অপকর্ম ঢাকতে তিনি নিজের ভাই মো. আহসান হাবিবকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে পরে তাকে বিয়ে করেন, যদিও ওই শিক্ষিকা একজন স্বামী ও সন্তানের জননী ছিলেন। এই ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অভিভাবক শহিদুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক যদি নিজেই এধরনের কুকীর্তি করে, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? আমরা তার অবিলম্বে অপসারণ চাই।

আরেক অভিভাবক জিয়ারুল ইসলাম বলেন, “এই দূর্নীতিবাজ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মানববন্ধনে বক্তারা আরও জানান, এর আগেও বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন, যা আজও রহস্যময়। তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সব সম্পত্তি নিজের স্বার্থে ব্যবহার করছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com