1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শাড়ি চুরির প্রতিবাদে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া, আনসার ক্যাম্প ঘিরে বিতর্ক - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শাড়ি চুরির প্রতিবাদে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া, আনসার ক্যাম্প ঘিরে বিতর্ক

  • আপডেটের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৪ ভিউ
শাড়ি চুরির প্রতিবাদে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া, আনসার ক্যাম্প ঘিরে বিতর্ক

 

শাড়ি চুরির প্রতিবাদে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া, আনসার ক্যাম্প ঘিরে বিতর্ক

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

সম্প্রতি রাজধানীর একটি এলাকায় ছাত্র সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে মারার ঘটনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। বিস্ময়করভাবে, ঘটনার স্থান থেকে খুব সামান্য দূরত্বে অবস্থিত ছিল একটি আনসার ক্যাম্প। কিন্তু সেই মুহূর্তে আনসার সদস্যদের কোনো ধরনের হস্তক্ষেপ না করায় সাধারণ মানুষের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গ করে বলেন, “আনসার সদস্যরা যেন তখন কাঠের চশমা পরে ছিলেন। তাই হয়তো কিছুই দেখতে পাননি।”

প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষার্থীরা আরও বলেন,
“আমরাই আনসার ক্যাম্পে শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছি তাদের জন্য উপহার হিসেবে। লাল টিপ পর্যন্ত পড়িয়ে দেওয়া উচিত—এটাই তাদের প্রাপ্য।”

এই ধরনের মন্তব্যে বোঝা যাচ্ছে, জনগণের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীরাও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এখনই দায়িত্বশীল কর্তৃপক্ষের উচিত ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা।


📰 সত্যকণ্ঠ সংবাদ

“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com