
শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ শুরু
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
জাতীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশের উদ্বোধন করা হয়।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সহকারী শিক্ষকরা সকাল থেকে সমাবেশস্থলে উপস্থিত হন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
তিন দফা দাবির মধ্যে রয়েছে—
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন—
শামছুদ্দীন মাসুদ বলেন, আজকের মহাসমাবেশের মাধ্যমে দাবিগুলো পূরণ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”