1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লোহাগড়ায় সাপে কামড়ে কিশোরের মৃত্যু - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লোহাগড়ায় সাপে কামড়ে কিশোরের মৃত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ ভিউ

লোহাগড়ায় সাপে কামড়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক: লিটন, লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপে কামড়ে জাকারিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়ার বয়স ১৫ বছর। সে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা চন্টু শেখের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর রাতে জাকারিয়াকে অজ্ঞাত এক প্রাণী কামড় দেয়। তবে সে বিষয়টি পরের দিন সকালে তার মা–বাবাকে জানায়। প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে কবিরাজ জানান, শরীরে কোনো বিষ পাওয়া যায়নি।

পরে জাকারিয়াকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু যশোর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই জাকারিয়া মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com