1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লোহাগড়ায় পানির মোটর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লোহাগড়ায় পানির মোটর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ ভিউ
লোহাগড়ায় পানির মোটর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

লোহাগড়ায় পানির মোটর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক: লিটন, লোহাগড়া উপজেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফার ফকিরের বাড়িতে পানির মোটর নষ্ট হলে তিনি লোহাগড়া বাজারের এক ইলেকট্রনিক দোকানে গিয়ে একজন মিস্ত্রি খুঁজে নেন। পরে দোকান মালিকের পরামর্শে আরিফুর রহমানকে ডেকে আনেন মোটর ঠিক করার জন্য। ৫০০ টাকায় চুক্তি করে আরিফুর মোটরটি মেরামতের কাজে নামেন।

কাজের একপর্যায়ে তিনি বিদ্যুতের তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার ফকির তাকে মেইন সুইচ বন্ধ করার পরামর্শ দেন। কিন্তু আরিফুর তা প্রয়োজন নেই বলে কাজ চালিয়ে যান। মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com