1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লালমাইয়ে ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লালমাইয়ে ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেটের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬০ ভিউ
লালমাইয়ে ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

 

লালমাইয়ে ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি: মনিরুল ইসলাম, লালমাই-সদর দক্ষিণ, কুমিল্লা

১২ জুলাই, শনিবার— কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরী পাড়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খিসা-এর নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয় এবং তা চলমান রয়েছে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন—
🔹 উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান
🔹 বাগমারা দক্ষিণ ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেন
🔹 বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম
🔹 বাগমারা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল মজুমদার
🔹 লালমাই উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলেমান মিয়া
🔹 লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক কামরুল হোসেন
এছাড়া যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খিসা বলেন,

“নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং এলাকার জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম চলমান থাকবে। সবার সম্মিলিত সহযোগিতাই পারে এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে।”

এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খিসা-এর নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়


🟢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com