
রূপসায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে খুলনার রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ৪নং টিএসবি ইউনিয়নের কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাও. লবিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, উপজেলা শুরা সদস্য মো. আনোয়ার আলী, উপজেলা যুব ও ছাত্র সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, উপজেলা উলামা সেক্রেটারি মাও. মো. মমতাজুল ইসলাম, উপজেলা তারবিয়্যাত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ। এছাড়া রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ ও জনগণের মৌলিক দাবি বাস্তবায়নে ৫ দফা কর্মসূচি অবিলম্বে কার্যকর করতে হবে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নতুনহাট বাজারে পথসভা শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”