1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
রূপসায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

রূপসায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন

  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ ভিউ
রূপসায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন

রূপসায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন

প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা-রূপসা প্রতিনিধি

খুলনার রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের গোডাউন মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ডা. রেজাউল কবির খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মো. সেলিম রেজা এবং নৈহাটি ইউনিয়নের শুরা সদস্য মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাস্টার মো. ফজলুল হক এবং পরিচালনা করেন নৈহাটি ইউনিয়নের আমির মুফতি মাওলানা মহিউদ্দীন শেখ।

এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর টিএসবি ইউনিয়ন শাখার আমির অধ্যাপক মো. আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মো. আজিজুল হক, মামুনুর রশীদ, মো. জসিম উদ্দিন, আবু বক্কর, মো. মুজিবুর রহমান, এম আল হেলাল, উপজেলা শিবির সভাপতি আল আমিন ও হাফিজুর রহমান বুলবুল প্রমুখ।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com